দেশের বাজারে পুনরায় বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। আজ শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়েছে, যা আগামীকাল রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১১৬ টাকা
দেশের বাজারে পুনরায় বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। আজ শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়েছে, যা আগামীকাল রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বেড়ে ১৩০ টাকায় দাঁড়িয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হুট করে জ্বালানি তেলের এই বড় মূল্যবৃদ্ধিতে পরিবহন ও নিত্যপণ্যের বাজারে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন সাধারণ ক্রেতারা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *