ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। আজ শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনটি এই প্রতিক্রিয়া ব্যক্ত করে। সমিতির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ জানান, বিশ্ববাজারের সঙ্গে দামের এই সমন্বয় একটি সময়োপযোগী পদক্ষেপ। তাদের মতে, এর ফলে তেলের অবৈধ মজুত করার প্রবণতা হ্রাস
ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। আজ শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনটি এই প্রতিক্রিয়া ব্যক্ত করে। সমিতির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ জানান, বিশ্ববাজারের সঙ্গে দামের এই সমন্বয় একটি সময়োপযোগী পদক্ষেপ। তাদের মতে, এর ফলে তেলের অবৈধ মজুত করার প্রবণতা হ্রাস পাবে এবং বাজারে তেল বিক্রির ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত হবে। উল্লেখ্য, এর আগে শনিবার বিকেলে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়, যা কাল রোববার থেকে কার্যকর হতে যাচ্ছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *