পবিত্র হজ ২০২৬ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরব যাত্রা নির্বিঘ্নে শুরু হয়েছে। আজ রবিবার (১৯ এপ্রিল) আশকোনা হজ অফিস থেকে জানানো হয়, সকাল ১০টা পর্যন্ত মোট ১৯টি ফ্লাইটে ৭,৬৩৪ জন হজযাত্রী পবিত্র ভূমিতে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩,৩০৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৭টি ফ্লাইটে ২,৭১৬ জন এবং ফ্লাইনাসের ৪টি ফ্লাইটে
পবিত্র হজ ২০২৬ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরব যাত্রা নির্বিঘ্নে শুরু হয়েছে। আজ রবিবার (১৯ এপ্রিল) আশকোনা হজ অফিস থেকে জানানো হয়, সকাল ১০টা পর্যন্ত মোট ১৯টি ফ্লাইটে ৭,৬৩৪ জন হজযাত্রী পবিত্র ভূমিতে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩,৩০৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৭টি ফ্লাইটে ২,৭১৬ জন এবং ফ্লাইনাসের ৪টি ফ্লাইটে ১,৬০৯ জন যাত্রী রয়েছেন। উল্লেখ্য, গত শুক্রবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮,৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন, যাদের পরিবহনে মোট ২০৫টি ফ্লাইট নির্ধারিত রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং ২১ মে পর্যন্ত হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইট পরিচালিত হবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *