ইয়েমেনের সানাইভিত্তিক হুতি সরকার মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে এক কঠোর হুঁশিয়ারি জারি করেছে। আজ রোববার (১৯ এপ্রিল, ২০২৬) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আল-এজ্জি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট জানান, ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা যদি ইয়েমেনের শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেন, তবে হুতিরা
ইয়েমেনের সানাইভিত্তিক হুতি সরকার মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে এক কঠোর হুঁশিয়ারি জারি করেছে। আজ রোববার (১৯ এপ্রিল, ২০২৬) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আল-এজ্জি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট জানান, ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা যদি ইয়েমেনের শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেন, তবে হুতিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘বাব আল-মান্দেব’ প্রণালি বন্ধ করে দেবে। আল-এজ্জি আরও যোগ করেন, একবার এই পথ বন্ধ হলে তা পুনরায় খুলে দেওয়ার ক্ষমতা কারও থাকবে না। উল্লেখ্য, লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্তকারী এই ২৯ কিলোমিটার চওড়া প্রণালিটি বিশ্ববাণিজ্যের অন্যতম প্রধান ধমনী। এই পথ বন্ধ হলে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বিশ্ব অর্থনীতিতে এক অপূরণীয় ধস নামার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *