সারাদেশে আজ মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) সকাল ১০টা থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলোর নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করে। এবারের পরীক্ষায় ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা
সারাদেশে আজ মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) সকাল ১০টা থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলোর নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করে। এবারের পরীক্ষায় ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করতে এবার বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, ৩ হাজার ২০৯টি কেন্দ্রকে সরাসরি সিসি ক্যামেরার নজরদারিতে আনা হয়েছে। গতকাল সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ. ন. ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন জানান, পরীক্ষার্থীদের সুবিধার্থে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে এবং কেন্দ্র এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁসের গুজব রোধে এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে গত দুই সপ্তাহ ধরে কঠোর নজরদারি চালাচ্ছে শিক্ষাবোর্ডগুলো।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *