প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি সতর্ক করে বলেছে, সংস্কারে ব্যর্থ হলে দেশ আবারও বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখে পড়তে পারে। একইসঙ্গে পর্যাপ্ত তথ্যপ্রমাণ ছাড়া মামলা প্রত্যাহারেরও সুপারিশ করা হয়েছে।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)। ‘বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে,
প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি সতর্ক করে বলেছে, সংস্কারে ব্যর্থ হলে দেশ আবারও বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখে পড়তে পারে। একইসঙ্গে পর্যাপ্ত তথ্যপ্রমাণ ছাড়া মামলা প্রত্যাহারেরও সুপারিশ করা হয়েছে।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)। ‘বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকারের প্রতি জনসমর্থন থাকলেও অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন না হলে অস্থিরতা বাড়তে পারে। বিশেষ করে বিএনপিকে অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সংস্কারের পথে হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, জুলাই সনদের নয়টি গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে বিএনপির দ্বিমত ভবিষ্যতে বড় ধরনের আন্দোলনের ইস্যু হয়ে দাঁড়াতে পারে। এছাড়া, রাজনৈতিক প্রতিহিংসা এড়াতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে পর্যাপ্ত তথ্য-প্রমাণ ছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের সুপারিশ করেছে সংস্থাটি। আইসিজি মনে করে, সময়মতো কার্যকর সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে বাংলাদেশ আবারও গভীর সংকটে নিমজ্জিত হতে পারে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *