728 x 90

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ বুলেটিন অনুযায়ী, ৮১টি ফ্লাইটে তারা জেদ্দায় পৌঁছান। তবে এরই মধ্যে মক্কায় দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রীদের এই ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে। পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার প্রক্রিয়া পুরোদমে চলছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ

ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ বুলেটিন অনুযায়ী, ৮১টি ফ্লাইটে তারা জেদ্দায় পৌঁছান। তবে এরই মধ্যে মক্কায় দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রীদের এই ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে।

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার প্রক্রিয়া পুরোদমে চলছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত বিশেষ বুলেটিন অনুযায়ী, শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৩টা পর্যন্ত মোট ৮১টি ফ্লাইটে ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৬৮৪ জন, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের ৩০টি ফ্লাইটে ১১ হাজার ২৯৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন।

তবে এই যাত্রার মধ্যে শোকের সংবাদ হলো, সৌদি আরবে এ পর্যন্ত দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম এবং জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মন্ডল। মো. আবুল কাশেম মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন এবং নইম উদ্দীন মন্ডল স্বাভাবিকভাবে মারা যান।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এবং আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রীদের বহনকারী ফ্লাইটগুলো নিয়মিত চলবে। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৯ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা শেষ হবে ৩০ জুন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories