728 x 90

ভারত ও রাশিয়ার মধ্যে সম্পাদিত ঐতিহাসিক ‘রিসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিকস সাপোর্ট’ (রেলস) চুক্তি কার্যকর হয়েছে।

ভারত ও রাশিয়ার মধ্যে সম্পাদিত ঐতিহাসিক ‘রিসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিকস সাপোর্ট’ (রেলস) চুক্তি কার্যকর হয়েছে।

এই চুক্তির ফলে প্রথমবারের মতো রাশিয়ার ৩ হাজার সেনা, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি যুদ্ধবিমান সাময়িকভাবে ভারতের মাটিতে মোতায়েন করা সম্ভব হবে। বিনিময়ে ভারতও রাশিয়ার সামরিক পরিকাঠামো ব্যবহারের সুযোগ পাবে। বিশ্লেষকদের মতে, এই চুক্তি এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরণের পরিবর্তন আনতে পারে। ভারত ও রাশিয়ার মধ্যে এক যুগান্তকারী সামরিক লজিস্টিকস সহায়তা চুক্তি কার্যকর হয়েছে। গত বছর

এই চুক্তির ফলে প্রথমবারের মতো রাশিয়ার ৩ হাজার সেনা, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি যুদ্ধবিমান সাময়িকভাবে ভারতের মাটিতে মোতায়েন করা সম্ভব হবে। বিনিময়ে ভারতও রাশিয়ার সামরিক পরিকাঠামো ব্যবহারের সুযোগ পাবে। বিশ্লেষকদের মতে, এই চুক্তি এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরণের পরিবর্তন আনতে পারে।

ভারত ও রাশিয়ার মধ্যে এক যুগান্তকারী সামরিক লজিস্টিকস সহায়তা চুক্তি কার্যকর হয়েছে। গত বছর মস্কোতে স্বাক্ষরিত ‘রিসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিকস সাপোর্ট’ (রেলস) চুক্তির বিস্তারিত তথ্য সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ১২ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই চুক্তির আওতায় ভারত প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ডে সাময়িকভাবে বিদেশি সেনা মোতায়েনের আনুষ্ঠানিক অনুমতি প্রদান করল।

এই চুক্তির শর্ত অনুযায়ী, শান্তিকালীন বা যুদ্ধকালীন—উভয় পরিস্থিতিতেই দুই দেশ একে অপরের সামরিক ঘাঁটি, নৌবন্দর এবং বিমানঘাঁটি ব্যবহারের সুযোগ পাবে। প্রাথমিকভাবে ৫ বছরের জন্য কার্যকর হওয়া এই চুক্তির অধীনে সর্বোচ্চ ৩ হাজার সেনা, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি যুদ্ধবিমান মোতায়েন করা যাবে। এছাড়া যুদ্ধজাহাজ ও বিমানের জ্বালানি সরবরাহ, মেরামত এবং প্রয়োজনীয় রসদ প্রদানের বিষয়টিও এই চুক্তির অন্তর্ভুক্ত।

দীর্ঘ আট বছর আলোচনার পর গত বছরের ফেব্রুয়ারিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চূড়ান্ত অনুমোদনের পর তা বর্তমানে পূর্ণ কার্যকারিতা পেয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ভারতের সামরিক ভাণ্ডারের বড় অংশ যেহেতু রুশ সরঞ্জামে সমৃদ্ধ, তাই এই লজিস্টিকস সহায়তার ফলে সেগুলোর রক্ষণাবেক্ষণ ও রণকৌশল সাজানো দিল্লির জন্য আরও সহজ হবে। তবে ভারতের মাটিতে রাশিয়ার এই সামরিক উপস্থিতি আন্তর্জাতিক মহলে, বিশেষ করে ওয়াশিংটনের সাথে দিল্লির সম্পর্কে কী প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories