প্রধান অভিযুক্ত হিশাম সালেহ আবুগারবেইয়ের বাসায় তল্লাশি চালিয়ে এই আলামত পাওয়া যায়। বৃষ্টির মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার মাদারীপুরের গ্রাম ও ঢাকার মিরপুরের বাসায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা ঘাতক হিশামের কঠোর বিচার এবং বৃষ্টির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উচ্চশিক্ষার জন্য যাওয়া মাদারীপুরের মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যু সংবাদে
প্রধান অভিযুক্ত হিশাম সালেহ আবুগারবেইয়ের বাসায় তল্লাশি চালিয়ে এই আলামত পাওয়া যায়। বৃষ্টির মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার মাদারীপুরের গ্রাম ও ঢাকার মিরপুরের বাসায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা ঘাতক হিশামের কঠোর বিচার এবং বৃষ্টির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উচ্চশিক্ষার জন্য যাওয়া মাদারীপুরের মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যু সংবাদে শোকাতুর পুরো দেশ। ১০ দিন নিখোঁজ থাকার পর ফ্লোরিডার আইনশৃঙ্খলা বাহিনী প্রধান অভিযুক্ত হিশাম সালেহ আবুগারবেইয়ের বাসা থেকে বৃষ্টির ডিএনএ আলামত উদ্ধার করেছে। যদিও এখনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি, তবে আলামতের ভিত্তিতে পুলিশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বৃষ্টি মাদারীপুর জেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং পরিবারের সঙ্গে ঢাকার মিরপুরে থাকতেন। মাত্র সাত মাস আগে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই মেধাবী ছাত্রী। গত ১৬ এপ্রিল আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনসহ তাকে অপহরণ করা হয়। লিমনের রুমমেটের সঙ্গে অভিযুক্ত হিশামের বিরোধের জেরে এই নৃসংশ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। ২৬ বছর বয়সী অভিযুক্ত হিশাম সালেহ মূলত ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং তার বিরুদ্ধে আগে থেকেই পারিবারিক সহিংসতার (Domestic Violence) রেকর্ড রয়েছে।
বৃষ্টির অকাল প্রয়াণে তার ভাই জাহিদ হাসান প্রান্ত ফেসবুকে এক আবেগঘন পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করেন। বৃষ্টির বোন কান্নাজড়িত কণ্ঠে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। বর্তমানে অভিযুক্ত হিশামের বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্ট ও মৃতদেহ সরিয়ে ফেলাসহ ৬টি গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃষ্টির মরদেহ উদ্ধার ও তা পরিবারের কাছে হস্তান্তরের জন্য জোর তৎপরতা চালাচ্ছে স্থানীয় পুলিশ।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *