728 x 90

সাবেক শিক্ষা উপমন্ত্রী ও জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি গোলাম সারোয়ার মিলন আজ রবিবার ভোর পৌনে ৫টায় ইন্তেকাল করেছেন।

সাবেক শিক্ষা উপমন্ত্রী ও জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি গোলাম সারোয়ার মিলন আজ রবিবার ভোর পৌনে ৫টায় ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল এবং তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বাদ জোহর মানিকগঞ্জের সিংগাইরে প্রথম জানাজা এবং বাদ মাগরিব ঢাকার নাজিমুদ্দিন রোডে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশের রাজনীতির এক বর্ণাঢ্য ব্যক্তিত্ব, মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল এবং তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বাদ জোহর মানিকগঞ্জের সিংগাইরে প্রথম জানাজা এবং বাদ মাগরিব ঢাকার নাজিমুদ্দিন রোডে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশের রাজনীতির এক বর্ণাঢ্য ব্যক্তিত্ব, মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আর নেই। আজ রবিবার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গোলাম সারোয়ার মিলনের রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। তিনি ১৯৮১-৮২ মেয়াদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্ররাজনীতি শেষে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং দলটির প্রেসিডিয়াম সদস্য মনোনীত হন। তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং হুসেইন মুহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব সফলভাবে পালন করেন।

রাজনৈতিক জীবনের পরবর্তী সময়ে তিনি ওয়ান-ইলেভেনের পর পিডিপিতে যোগ দেন এবং পরবর্তীতে আবারও জাতীয় পার্টিতে ফিরে আসেন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বিকল্পধারা বাংলাদেশে যোগ দিয়ে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাঁর মৃত্যুতে মানিকগঞ্জ ও ঢাকার রাজনৈতিক মহলে শোকের মাতম চলছে। আজ বাদ জোহর সিংগাইর হাইস্কুল মাঠে প্রথম এবং বাদ মাগরিব ঢাকার নাজিমুদ্দিন রোডস্থ কবিরাজ জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories