আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই দাবি জানান। তিনি বলেন, অপরাধীদের বিচার নিশ্চিত করতে সরকার নিবিড়ভাবে কাজ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ রোববার (২৬
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই দাবি জানান। তিনি বলেন, অপরাধীদের বিচার নিশ্চিত করতে সরকার নিবিড়ভাবে কাজ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ রোববার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা মার্কিন প্রশাসনের কাছে এই ঘটনার যথাযথ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।” তিনি আরও যোগ করেন যে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার এবং নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পাশে সরকার সবসময় আছে।
উল্লেখ্য যে, গত ১৬ এপ্রিল ফ্লোরিডা থেকে নিখোঁজ হন পিএইচডি শিক্ষার্থী জামিল ও বৃষ্টি। দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার (২৪ এপ্রিল) জামিলের মরদেহ উদ্ধার করা হয় এবং গতকাল শনিবার বৃষ্টির মৃত্যুর বিষয়টিও নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত হিশাম সালেহ আবুগারবেইয়ের বিরুদ্ধে ইতিমধ্যে ৬টি গুরুতর অভিযোগ দায়ের করেছে ফ্লোরিডা পুলিশ। লিমনের রুমমেটের সাথে বিরোধের জেরে এই অপহরণ ও হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পুরো আইনি প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *