আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও জনসভায় যোগ দিতে ঢাকা থেকে যশোর পৌঁছান। সফরে তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচি এবং যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী
আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও জনসভায় যোগ দিতে ঢাকা থেকে যশোর পৌঁছান। সফরে তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচি এবং যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম যশোর সফরকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি যশোরে পৌঁছান। সফরের শুরুতেই প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং সেখানে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন।
প্রধানমন্ত্রীর এই সফরের বিশেষ গুরুত্ব বহন করছে যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, যা এই অঞ্চলের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বৈপ্লবিক ভূমিকা রাখবে। বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। উল্লেখ্য যে, গত তিন মাসের মধ্যে এটি তাঁর দ্বিতীয় যশোর সফর। এর আগে ২ ফেব্রুয়ারি নির্বাচনি প্রচারণায় তিনি যশোরে একটি বিশাল জনসভায় অংশ নিয়েছিলেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় তাঁর পুনরায় ঢাকায় ফেরার কথা রয়েছে। এই সফর ঘিরে পুরো যশোরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *