। সোমবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে। একদিকে মার্কিন অবরোধের চাপ, অন্যদিকে তেহরানে ‘শাহেদ-১৩৬’ ড্রোন প্রদর্শনীর মাধ্যমে শক্তি জানান দিচ্ছে ইরান। এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের সমুদ্রসীমায় মার্কিন নৌ-অবরোধের কারণে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত
। সোমবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে। একদিকে মার্কিন অবরোধের চাপ, অন্যদিকে তেহরানে ‘শাহেদ-১৩৬’ ড্রোন প্রদর্শনীর মাধ্যমে শক্তি জানান দিচ্ছে ইরান। এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।
ইরানের সমুদ্রসীমায় মার্কিন নৌ-অবরোধের কারণে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত দুই সপ্তাহ ধরে চলা এই অবরোধে অন্তত ৩৮টি জাহাজকে তাদের নির্ধারিত গতিপথ পরিবর্তন করার অথবা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন বাহিনী।
সোমবার (২৬ এপ্রিল) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই অভিযানের কথা নিশ্চিত করেছে। সেন্টকম জানায়, আঞ্চলিক নিরাপত্তা ও ইরানকে চাপে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এর ফলে ইরানের আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
এরই মধ্যে ইরানের অভ্যন্তরে দেশপ্রেম ও প্রতিরোধের আবহ তৈরি হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে এক বিশাল সমাবেশে ইরানের তৈরি ‘শাহেদ-১৩৬’ ড্রোন প্রদর্শন করা হয়েছে। সমাবেশে উপস্থিত হাজার হাজার জনতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির বিরুদ্ধে ইরানের সামরিক নেতৃত্বের প্রতি সংহতি প্রকাশ করেন। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন নৌ-অবরোধ এবং ইরানের ড্রোন প্রদর্শনী—উভয় ঘটনাই পারস্য উপসাগরীয় অঞ্চলে একটি বড় ধরনের সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *