সোমবার (২৭ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই চুক্তির ফলে করাচিতে সমুদ্রের পানি বিশুদ্ধকরণসহ আধুনিক কৃষি প্রযুক্তির উন্নয়নে দুই দেশ যৌথভাবে কাজ করবে। পাকিস্তান ও চীনের মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পানি, কৃষি এবং চা শিল্প খাতে তিনটি নতুন সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ
সোমবার (২৭ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই চুক্তির ফলে করাচিতে সমুদ্রের পানি বিশুদ্ধকরণসহ আধুনিক কৃষি প্রযুক্তির উন্নয়নে দুই দেশ যৌথভাবে কাজ করবে।
পাকিস্তান ও চীনের মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পানি, কৃষি এবং চা শিল্প খাতে তিনটি নতুন সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বেইজিং সফরকালে দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির মধ্যে এই চুক্তিগুলো সম্পন্ন হয়।
প্রথম সমঝোতা অনুযায়ী, করাচির দীর্ঘদিনের পানি সংকট নিরসনে সিন্ধু স্থানীয় সরকার এবং চীনের ‘লুসিওন এনভায়রনমেন্টাল টেকনোলজি গ্রুপ’ যৌথভাবে সমুদ্রের পানি বিশুদ্ধকরণ বা ডেসালিনেশন প্রকল্পে কাজ করবে। দ্বিতীয় চুক্তিতে আধুনিক কৃষি প্রযুক্তির উন্নয়ন ও গবেষণায় কাজ করবে চীনের ‘লং পিং হাই-টেক ইনফরমেশন কোম্পানি’। তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ সমঝোতাটি হয়েছে চা শিল্পের উন্নয়নে। পাকিস্তানের মেসকায় ও ফেমটি ট্রেডিংয়ের সাথে চীনের হুনান টি গ্রুপ এবং জিয়াওলং ইন্টারন্যাশনাল যৌথভাবে চা চাষ ও বিপণনে সহযোগিতা করবে।
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গত এক সপ্তাহ ধরে চীন সফরে রয়েছেন, যা আগামী ১ মে পর্যন্ত চলবে। এই সফরের মাধ্যমে চীন-পাকিস্তান অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। সিন্ধু প্রদেশের সিনিয়র মন্ত্রী শারজিল ইনাম মেমন এই চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *