জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে হরমুজ প্রণালীতে নৌযান চলাচল সীমিত করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। তিনি পশ্চিমাদের একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থাকে ‘প্রকাশ্য ডাকাতি’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। এই ঘটনায় তেহরান ও মস্কোর মধ্যকার কৌশলগত সম্পর্ক বিশ্বমঞ্চে নতুনভাবে আলোচিত হচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক বৈঠকে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী আচরণের
জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে হরমুজ প্রণালীতে নৌযান চলাচল সীমিত করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। তিনি পশ্চিমাদের একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থাকে ‘প্রকাশ্য ডাকাতি’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। এই ঘটনায় তেহরান ও মস্কোর মধ্যকার কৌশলগত সম্পর্ক বিশ্বমঞ্চে নতুনভাবে আলোচিত হচ্ছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক বৈঠকে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া। তিনি পশ্চিমা দেশগুলোর কর্মকাণ্ডকে সরাসরি ‘জলদস্যু’র সঙ্গে তুলনা করে ইরানের সার্বভৌম অধিকারের পক্ষে সাফাই গেয়েছেন।
সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে নেবেনজিয়া বলেন, পশ্চিমা দেশগুলো এমনভাবে প্রচার করছে যেন ইরানই যাবতীয় সমস্যার মূল। তিনি যুক্তি দেন, যেকোনো উপকূলীয় রাষ্ট্র যুদ্ধের সময় বা নিরাপত্তার প্রয়োজনে তাদের নিজস্ব জলসীমায় নৌ চলাচল সীমিত করার আন্তর্জাতিক অধিকার রাখে। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, চলতি মাসের শুরুতে হরমুজ প্রণালী নিয়ে পশ্চিমাদের তোলা প্রস্তাবে রাশিয়া ও চীন ভেটো দিয়েছিল মূলত ইরানের ওপর অন্যায় চাপ কমানোর লক্ষ্যেই।
রুশ রাষ্ট্রদূত আরও বলেন, পশ্চিমা দেশগুলো তাদের জাহাজে কালো পতাকা ওড়ায় না ঠিকই, কিন্তু তাদের কর্মকাণ্ড আধুনিক জলদস্যুদের চেয়ে কোনো অংশে কম নয়। তিনি ইউক্রেন কর্তৃক কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরে রুশ বাণিজ্যিক জাহাজে হামলার উদাহরণ টেনে বলেন, ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে আসলে সমুদ্রে ‘প্রকাশ্য ডাকাতি’ করছে। নেবেনজিয়ার এই বক্তব্য নিরাপত্তা পরিষদে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে রাশিয়ার বিরোধকে আরও উসকে দিয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *