গতকাল প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী আবেদন না করায় আজ তাঁদের চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচিতদের মধ্যে ৩৬ জন বিএনপি নেতৃত্বাধীন জোটের, ১২ জন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এবং ১ জন স্বতন্ত্র জোটের প্রার্থী। এর মাধ্যমে সংসদের নারী আসনের একটি বড় অংশ চূড়ান্ত হলো। নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের
গতকাল প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী আবেদন না করায় আজ তাঁদের চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচিতদের মধ্যে ৩৬ জন বিএনপি নেতৃত্বাধীন জোটের, ১২ জন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এবং ১ জন স্বতন্ত্র জোটের প্রার্থী। এর মাধ্যমে সংসদের নারী আসনের একটি বড় অংশ চূড়ান্ত হলো।
নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসির যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এর আগে গত বুধবার (২৯ এপ্রিল) ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার না করায় আইন অনুযায়ী বৈধ ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। এই ৪৯ জনের মধ্যে ৩৬ জন ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোটের, ১২ জন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এবং ১ জন স্বতন্ত্র ব্লক থেকে নির্বাচিত হয়েছেন।
বাকি একটি আসনের বিষয়ে জটিলতা থাকায় সেটির গেজেট এখনই প্রকাশ করা হয়নি। এনসিপি নেতা নুসরাত তাবাসসুমের প্রার্থিতা সংক্রান্ত একটি রিট পিটিশন উচ্চ আদালতে বিচারাধীন থাকায় তাঁর বিষয়টি নিষ্পত্তির পর আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। গেজেট প্রকাশের পর এখন এই নির্বাচিত নারী সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *