হ্যাকাররা কেবল তথ্য চুরিই করেনি, বরং সেনাদের নাম, ঠিকানা ও পরিবারের বিস্তারিত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সরাসরি হুমকি দিচ্ছে। এই ঘটনায় পেন্টাগন উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের মাঝেই এই সাইবার হামলা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের নিরাপত্তাকে বড় ধরণের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় এক ভয়াবহ
হ্যাকাররা কেবল তথ্য চুরিই করেনি, বরং সেনাদের নাম, ঠিকানা ও পরিবারের বিস্তারিত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সরাসরি হুমকি দিচ্ছে। এই ঘটনায় পেন্টাগন উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের মাঝেই এই সাইবার হামলা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের নিরাপত্তাকে বড় ধরণের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।
মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় এক ভয়াবহ ধস নামিয়েছে ইরানপন্থি হ্যাকার গোষ্ঠী ‘হান্ডালা’। হ্যাকাররা অন্তত ২ হাজার ৩৭৯ জন মার্কিন নৌসেনার নাম, বাসভবনের ঠিকানা, পরিবারের খুঁটিনাটি এবং প্রতিদিনের চলাচলের গোপন রুটিন হ্যাক করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দিয়েছে। এমনকি অনেক সেনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি হুমকি সম্বলিত বার্তা পাঠানো হয়েছে, যা মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনকে চরম দুশ্চিন্তায় ফেলেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও শাফাক নিউজের প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা মার্কিন কমান্ডারদের দেওয়া ‘নিশ্ছিদ্র নিরাপত্তার’ দাবিকে একটি বিভ্রম হিসেবে আখ্যা দিয়ে সেনাদের যেকোনো সময় লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে। বর্তমানে পেন্টাগন এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই বিশাল তথ্যভাণ্ডার ফাঁসের উৎস এবং অন্য কোনো গুরুত্বপূর্ণ সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে কি না তা খতিয়ে দেখছে। সংশ্লিষ্ট সেনাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আক্রমণাত্মক রাজনৈতিক বার্তার মাঝেই এই সাইবার হামলা ইরান-মার্কিন ভূ-রাজনৈতিক উত্তেজনাকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *