728 x 90

নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া এসএসসি ভোকেশনাল পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র অক্ষত অবস্থায় থানায় জমা দেওয়া হয়েছে।

নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া এসএসসি ভোকেশনাল পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র অক্ষত অবস্থায় থানায় জমা দেওয়া হয়েছে।

ডাক বিভাগের ভ্যানগাড়ি থেকে অসাবধানতাবশত এই সিলগালা করা খাতাগুলো রাস্তায় পড়ে গিয়েছিল। রাহিম মিয়া নামের এক যুবক খাতাগুলো কুড়িয়ে পাওয়ার পর তা শিবপুর মডেল থানায় জমা দিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া এক বড় সংকট দূর হয়। উপজেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। নরসিংদীর শিবপুরে মহাসড়কের পাশ থেকে এসএসসি ভোকেশনাল পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র উদ্ধার করা

ডাক বিভাগের ভ্যানগাড়ি থেকে অসাবধানতাবশত এই সিলগালা করা খাতাগুলো রাস্তায় পড়ে গিয়েছিল। রাহিম মিয়া নামের এক যুবক খাতাগুলো কুড়িয়ে পাওয়ার পর তা শিবপুর মডেল থানায় জমা দিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া এক বড় সংকট দূর হয়। উপজেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।

নরসিংদীর শিবপুরে মহাসড়কের পাশ থেকে এসএসসি ভোকেশনাল পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাহিম মিয়া নামের স্থানীয় এক যুবক উত্তরপত্রগুলো শিবপুর মডেল থানায় জমা দিলে বিষয়টি জানাজানি হয়। জানা গেছে, গত ২৬ এপ্রিল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে উত্তরপত্রগুলো ডাক বিভাগের রানারের মাধ্যমে স্থানান্তরের সময় ভ্যানগাড়ি থেকে অসাবধানতাবশত ঢাকা-সিলেট মহাসড়কের শাষপুর এলাকায় পড়ে যায়। স্থানীয় যুবক রাহিম মিয়া প্যাকেটগুলো কুড়িয়ে পাওয়ার পর প্রতিবেশীর সহায়তায় নিশ্চিত হন যে এগুলো চলতি বছরের এসএসসি পরীক্ষার খাতা। এরপর তিনি দ্রুত সেগুলো থানায় নিয়ে আসেন। খবর পেয়ে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন ও শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাতাগুলো পরীক্ষা করেন এবং জানান যে সিলগালা করা ২৬৮টি খাতাই সম্পূর্ণ অক্ষত আছে। উদ্ধারকৃত খাতাগুলো মনোহরদী ও কালীগঞ্জ উপজেলার পরীক্ষার্থীদের বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে খাতাগুলো পুনরায় শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে এবং ডাক বিভাগের রানারের দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখছে উপজেলা প্রশাসন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories