মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দীর্ঘ প্রবাস জীবনের ক্লান্তি শেষে প্রিয়জনদের দেখার সুযোগ পেলেও, তাদের সঙ্গে ঈদ কাটানোর ইচ্ছা অপূর্ণই রয়ে গেল তাঁর। মে দিবসের সকালেই তাঁর এই চিরবিদায় পুরো এলাকায় শোকের আবহ তৈরি করেছে। দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশে ফিরেছিলেন মাগুরার শ্রীপুরের
মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দীর্ঘ প্রবাস জীবনের ক্লান্তি শেষে প্রিয়জনদের দেখার সুযোগ পেলেও, তাদের সঙ্গে ঈদ কাটানোর ইচ্ছা অপূর্ণই রয়ে গেল তাঁর। মে দিবসের সকালেই তাঁর এই চিরবিদায় পুরো এলাকায় শোকের আবহ তৈরি করেছে। দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশে ফিরেছিলেন মাগুরার শ্রীপুরের মো. আনু বিশ্বাস। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে ফিরে নিজ বাড়ি শ্রীপুর উপজেলার চৌগাছি পূর্বপাড়া গ্রামে পৌঁছান ৪০ বছর বয়সী এই রেমিট্যান্স যোদ্ধা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত আনু বিশ্বাস অসুস্থতার কারণে ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন। লক্ষ্য ছিল আসন্ন কুরবানির ঈদ সপরিবারে উদযাপন করা। কিন্তু শুক্রবার (১ মে) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত ক্লান্তি বা শারীরিক জটিলতা থেকে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী তন্নী খাতুন কান্নায় ভেঙে পড়ে জানান, পরিবারের সচ্ছলতার আশায় বিদেশে হাড়ভাঙা খাটুনি করা মানুষটি এভাবে চিরদিনের মতো চলে যাবেন, তা কল্পনাও করেননি তাঁরা। মে দিবসের দিনে এই প্রবাসী শ্রমিকের মৃত্যুতে মাগুরার ওই গ্রামে এখন কেবলই শোকের মাতম।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *