728 x 90

আগামী ৪৮ ঘণ্টার জন্য রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সারাদেশে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।

আগামী ৪৮ ঘণ্টার জন্য রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সারাদেশে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।

 আজ শনিবার (২ মে) আবহাওয়া অফিস জানায়, বজ্রঝড়ের প্রভাবে কোথাও কোথাও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সারাদেশে কালবৈশাখী ঝড়ের সাথে ভারী থেকে অতি ভারী বর্ষণের বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া

 আজ শনিবার (২ মে) আবহাওয়া অফিস জানায়, বজ্রঝড়ের প্রভাবে কোথাও কোথাও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সারাদেশে কালবৈশাখী ঝড়ের সাথে ভারী থেকে অতি ভারী বর্ষণের বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (২ মে, ২০২৬) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আগামী ৪৮ ঘণ্টা দেশের আট বিভাগের ওপর দিয়ে তীব্র বজ্রঝড় ও বৃষ্টিপাত বয়ে যেতে পারে। উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা এই কালবৈশাখীর গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

অধিদফতরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, বায়ুমণ্ডলে বজ্রমেঘের আধিক্য থাকায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার (ভারী) এবং ১৮৮ মিলিমিটারের (অতি ভারী) বেশি বৃষ্টিপাত হতে পারে। এই বিপুল পরিমাণ বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকা ও ময়মনসিংহের নিচু এলাকায় সাময়িকভাবে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। কৃষকদের পাকা ফসল রক্ষা এবং পাহাড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories