শুক্রবার (১ মে) রাত পর্যন্ত ১০৪টি ফ্লাইটে তারা দেশটিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৫৫৮ জন হজযাত্রী রয়েছেন। হাজিদের চিকিৎসা ও তথ্যসেবায় কাজ করছে আইটি হেল্পডেস্ক। তবে হজে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশি হজযাত্রীর ইন্তেকাল হয়েছে বলে নিশ্চিত করেছে হজ বুলেটিন। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে
শুক্রবার (১ মে) রাত পর্যন্ত ১০৪টি ফ্লাইটে তারা দেশটিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৫৫৮ জন হজযাত্রী রয়েছেন। হাজিদের চিকিৎসা ও তথ্যসেবায় কাজ করছে আইটি হেল্পডেস্ক। তবে হজে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশি হজযাত্রীর ইন্তেকাল হয়েছে বলে নিশ্চিত করেছে হজ বুলেটিন।
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের পৌঁছানোর প্রক্রিয়া সফলভাবে এগিয়ে চলছে। হজ আইটি হেল্পডেস্কের ১৪তম বুলেটিনের তথ্য অনুযায়ী, শুক্রবার (১ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৫৫৮ জন হজযাত্রী রয়েছেন।
বুলেটিনে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে এ পর্যন্ত মোট ১০৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৯টি, সৌদি এয়ারলাইন্স ৩৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে। মদিনায় অবস্থানরত সরকারি ব্যবস্থাপনার চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম ফ্লাইটের ১ হাজার ২৪৫ জন হজযাত্রী মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় এবং মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারত শেষে মক্কায় পৌঁছেছেন।
সৌদি আরবে অবস্থানরত হাজিদের স্বাস্থ্যসেবা ও আইটি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট টিম। এ পর্যন্ত ৮ হাজার ১৫টি চিকিৎসা ব্যবস্থাপত্র এবং ৯ হাজার ২৪০টি তথ্যসেবা প্রদান করা হয়েছে। তবে অত্যন্ত দুঃখজনকভাবে হজে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন, যাদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। মৃত হজযাত্রীদের সবাই পুরুষ। হাজিদের ফিরতি ফ্লাইট এবং অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ হজ মিশন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *