প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন থেকে যারা হরমুজ প্রণালি পার হওয়ার জন্য ইরানকে টোল বা মাশুল দেবে, সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে মার্কিন ট্রেজারি বিভাগ। পাশাপাশি মার্কিন সেন্ট্রাল কমান্ডের নিয়ন্ত্রণে ‘মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট’ নামক একটি জাহাজ জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যারা মার্কিন পাহারায় কোনো টোল ছাড়াই এই রুট ব্যবহার
প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন থেকে যারা হরমুজ প্রণালি পার হওয়ার জন্য ইরানকে টোল বা মাশুল দেবে, সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে মার্কিন ট্রেজারি বিভাগ। পাশাপাশি মার্কিন সেন্ট্রাল কমান্ডের নিয়ন্ত্রণে ‘মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট’ নামক একটি জাহাজ জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যারা মার্কিন পাহারায় কোনো টোল ছাড়াই এই রুট ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে বিশ্ববাজারে তেলের সরবরাহ সচল রেখে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার লক্ষ্য ওয়াশিংটনের।
ইরানের অর্থনীতিকে সম্পূর্ণ ধসিয়ে দেওয়ার লক্ষ্যে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশলে নতুন মাত্রা যোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, হরমুজ প্রণালি ব্যবহারের ক্ষেত্রে ইরানকে মাশুল প্রদানকারী যে কোনো জাহাজ বা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করবে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে, অবরোধের ফলে ইরান ইতিমধ্যে লাখ লাখ ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই ক্রমবর্ধমান চাপের মুখে তেহরান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তাবলিতে আলোচনায় বসতে বাধ্য হবে।
মার্কিন ট্রেজারি বিভাগের নতুন ঘোষণা অনুযায়ী, যারা হরমুজ প্রণালিতে ইরানের আধিপত্য মেনে নিয়ে টোল প্রদান করবে, তারা মার্কিন আর্থিক ব্যবস্থার সাথে আর যুক্ত থাকতে পারবে না। একই সাথে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ‘মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট’ নামক একটি নতুন জোটের ঘোষণা দিয়েছে। এই প্রকল্পের আওতায় যেসব জাহাজ মার্কিন শর্তাবলিতে সম্মত হবে, তাদের মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড সরাসরি নিরাপত্তা প্রদান করবে এবং তাদের ইরানকে কোনো মাশুল দিতে হবে না। এই কৌশলের মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে যেমন ইরানি রাজস্বের পথ বন্ধ করতে চায়, অন্যদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল রাখতে চায়। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের জলসীমায় সামরিক উত্তজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *