728 x 90

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর সব চামড়া এবার সরকারি উদ্যোগে সংগ্রহের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর সব চামড়া এবার সরকারি উদ্যোগে সংগ্রহের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী

 চামড়া শিল্পে সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষ ও এতিমখানাগুলোর ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকার এই বড় সিদ্ধান্ত নিয়েছে। সরকারি তদারকিতে এবার দেশব্যাপী চামড়া সংগ্রহ ও সংরক্ষণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে জাতীয় এই সম্পদের কোনো অপচয় না হয়। দেশের চামড়া শিল্পকে বাঁচাতে এবং কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে ঐতিহাসিক এক ঘোষণা দিয়েছে

 চামড়া শিল্পে সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষ ও এতিমখানাগুলোর ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকার এই বড় সিদ্ধান্ত নিয়েছে। সরকারি তদারকিতে এবার দেশব্যাপী চামড়া সংগ্রহ ও সংরক্ষণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে জাতীয় এই সম্পদের কোনো অপচয় না হয়।

দেশের চামড়া শিল্পকে বাঁচাতে এবং কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে ঐতিহাসিক এক ঘোষণা দিয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী জানিয়েছেন, এবার কোরবানির সব চামড়া সরকারি ব্যবস্থাপনায় সরাসরি সংগ্রহ করা হবে।

সোমবার (৪ মে) সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী বলেন, “বিগত বছরগুলোতে চামড়ার দাম নিয়ে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, তা আর হতে দেওয়া হবে না। এবার প্রান্তিক পর্যায় থেকে চামড়া সংগ্রহের জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, সংগৃহীত চামড়াগুলো যাতে পচে না যায়, সেজন্য লবণ দেওয়া এবং সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দেবে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারি এই সরাসরি হস্তক্ষেপের ফলে মৌসুমি ব্যবসায়ীরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি খাত হিসেবে পরিচিত চামড়া শিল্প নতুন প্রাণ ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories