সোমবার (৪ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১১৩টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান। তবে এর মধ্যেই ৭ জন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বোচ্চ ২১,৩০১ জন যাত্রী পরিবহন করে এই কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে। চলতি
সোমবার (৪ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১১৩টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান। তবে এর মধ্যেই ৭ জন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বোচ্চ ২১,৩০১ জন যাত্রী পরিবহন করে এই কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে।
চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৪৪,৯৫৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সোমবার (৪ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুলেটিন অনুযায়ী, মোট ১১৩টি ফ্লাইটের মাধ্যমে এই হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,০৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪০,৮৮৪ জন যাত্রী রয়েছেন। হজযাত্রী পরিবহনে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫২টি ফ্লাইটের মাধ্যমে সর্বোচ্চ ২১,৩০১ জন যাত্রী পৌঁছে দিয়েছে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৪১টি ফ্লাইটে ১৫,৪২৫ জন এবং ফ্লাইনাস ২০টি ফ্লাইটে ৮,২২৯ জন যাত্রী পরিবহন করেছে।
অন্যদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের সবাই পুরুষ; তাঁদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় ইন্তেকাল করেছেন। সর্বশেষ গত ২৮ এপ্রিল রংপুরের কোতোয়ালী মেট্রো থানার বাসিন্দা মো. শামসুল আলম (৬৩) মক্কায় মৃত্যুবরণ করেছেন। ধর্ম মন্ত্রণালয় থেকে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং তাদের দাফন প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *