মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেহদি রাসুলি, মোহাম্মদরেজা মিরি ও ইব্রাহিম দোলাতবাদীর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর সদস্য হত্যা, সরকারি সম্পত্তি ধ্বংস এবং মাশহাদ শহরে ব্যাপক দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অপরাধে তাদের এই সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেহদি রাসুলি, মোহাম্মদরেজা মিরি ও ইব্রাহিম দোলাতবাদীর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর সদস্য হত্যা, সরকারি সম্পত্তি ধ্বংস এবং মাশহাদ শহরে ব্যাপক দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অপরাধে তাদের এই সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গত জানুয়ারি মাসে দেশটিতে চলা সরকারবিরোধী বিক্ষোভের সময় মোসাদের সাথে আঁতাত এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে তাদের এই সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে মেহদি রাসুলি এবং মোহাম্মদরেজা মিরিকে ‘মোসাদের সরাসরি সদস্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা নিরাপত্তা বাহিনীর সদস্য হামিদরেজা ইউসুফিনেজাদ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে মলোটভ ককটেল ব্যবহার করে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দেশীয় অস্ত্র মজুত করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল।
অন্যদিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ব্যক্তি ইব্রাহিম দোলাতাবাদীকে মাশহাদের তাবরসি এলাকায় সংঘটিত অস্থিরতার মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ইব্রাহিম কয়েকশ সশস্ত্র দাঙ্গাবাজকে জড়ো করে একটি ব্যাংক ও বাসিজ আধাসামরিক বাহিনীর সামরিক ঘাঁটিতে নজিরবিহীন হামলা ও ধ্বংসযজ্ঞ চালান। ওই সংঘর্ষে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী প্রাণ হারান। চরমপন্থি এসকল কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অপরাধেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *