যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলার জবাবে পাল্টা অভিযান শুরু করেছে হিজবুল্লাহ। গত ২৪ ঘণ্টায় সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলি বাহিনীর ওপর ড্রোন, রকেট এবং কামানের গোলা ব্যবহার করে অন্তত ১১টি অভিযান চালিয়েছে। হিজবুল্লাহর দাবি, বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে এবং লেবাননের জনগণকে রক্ষার্থে তারা এই পদক্ষেপ নিয়েছে। বিশেষ
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলার জবাবে পাল্টা অভিযান শুরু করেছে হিজবুল্লাহ। গত ২৪ ঘণ্টায় সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলি বাহিনীর ওপর ড্রোন, রকেট এবং কামানের গোলা ব্যবহার করে অন্তত ১১টি অভিযান চালিয়েছে। হিজবুল্লাহর দাবি, বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে এবং লেবাননের জনগণকে রক্ষার্থে তারা এই পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে বিয়্যাদা ও ব্লাত অঞ্চলে ইসরায়েলি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে এসব জোরালো হামলা চালানো হয়।
দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর ওপর ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত ২৪ ঘণ্টায় ড্রোন, রকেট এবং কামানের গোলা ব্যবহার করে অন্তত ১১টি পৃথক অভিযান পরিচালনা করার কথা নিশ্চিত করেছে গোষ্ঠীটি।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা স্পষ্ট করেছে, “লেবানন ও এর জনগণকে রক্ষার্থে” এই প্রতিরোধ অব্যাহত থাকবে।
অভিযানগুলোর বিস্তারিত তুলে ধরে গোষ্ঠীটি জানায়, দক্ষিণ লেবাননের নাকুরা, বিয়্যাদা, কান্তারা এবং হুলা শহরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ব্লাত শহরে স্থাপিত একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়। হিজবুল্লাহর তথ্যমতে, তাদের ১১টি অভিযানের মধ্যে প্রায় ৬টিই পরিচালিত হয়েছে বিয়্যাদা শহরে, যেখানে ইসরায়েলি বাহিনীর সাথে তাদের তীব্র লড়াই চলছে। যুদ্ধবিরতির এই নাজুক পরিস্থিতিতে হিজবুল্লাহর এমন জোরালো পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *