ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৪ মে) ইসির রিটার্নিং কর্মকর্তা ও যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশনের
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৪ মে) ইসির রিটার্নিং কর্মকর্তা ও যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশনের গত ২৭ এপ্রিলের আদেশের পরিপ্রেক্ষিতে গত ২ মে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই কার্যক্রম শেষে তা বৈধ ঘোষণা করা হয়েছে। যদিও এর আগে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন উচ্চ আদালতে রিট নিস্পত্তি না হওয়া পর্যন্ত এই গেজেট প্রকাশ না করতে ইসিকে লিখিত অনুরোধ জানিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ইসি এই গেজেট প্রকাশ করল।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *