দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়বার্ষিকী উদযাপন উপলক্ষে ইউক্রেনের বিরুদ্ধে আগামী ৮ ও ৯ মে ৪৮ ঘণ্টার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ২ দিন দেশটিতে ঐতিহ্যগতভাবে বিজয় দিবস পালন করা হয় এবং মস্কোতে বড় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়বার্ষিকী উদযাপন উপলক্ষে ইউক্রেনের বিরুদ্ধে আগামী ৮ ও ৯ মে ৪৮ ঘণ্টার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ২ দিন দেশটিতে ঐতিহ্যগতভাবে বিজয় দিবস পালন করা হয় এবং মস্কোতে বড় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ঘোষণার পর ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে, যুদ্ধবিরতির বিষয়ে ইউক্রেনের কাছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি। জেলেনস্কি আরও মন্তব্য করেছেন যে, মানুষের জীবন যেকোনো উৎসবের চেয়ে অনেক বেশি মূল্যবান এবং এখন রাশিয়ার নেতাদের উচিত যুদ্ধ শেষ করার বাস্তব পদক্ষেপ নেওয়া।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *