চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের অনলাইন আম বিক্রেতাদের ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা ও আস্থার সংকট কাটাতে ‘আম কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আশরাফুল হক ওরফে আশরাফুল ভেড়ী। মঙ্গলবার (৫ মে) রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক এই কাউন্সিলর এক পরিকল্পনা প্রকাশ করে জানান যে, অনলাইনে আম কিনতে গিয়ে ক্রেতাদের আগাম টাকা পাঠাতে হয়, তাই উভয় পক্ষের মধ্যে
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের অনলাইন আম বিক্রেতাদের ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা ও আস্থার সংকট কাটাতে ‘আম কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আশরাফুল হক ওরফে আশরাফুল ভেড়ী। মঙ্গলবার (৫ মে) রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক এই কাউন্সিলর এক পরিকল্পনা প্রকাশ করে জানান যে, অনলাইনে আম কিনতে গিয়ে ক্রেতাদের আগাম টাকা পাঠাতে হয়, তাই উভয় পক্ষের মধ্যে আস্থার সম্পর্ক বজায় রাখা জরুরি। আগামী রহনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক আশরাফুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় আম চাষ ও ব্যবসাকে বিশাল সম্পদ হিসেবে অভিহিত করেন এবং এই সম্পদের উন্নয়নে ও সুরক্ষায় সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। মূলত অনলাইনে আমের সঠিক গুণমান নিশ্চিত করা এবং আর্থিক লেনদেনে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ কার্ড প্রদানের প্রস্তাবনা দেওয়া হয়েছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *