যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৭ মে দেশের উদ্দেশে পাঠানো হবে এবং ৯ মে সকালে তা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। জানা গেছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে বৃষ্টির মরদেহ প্রথমে দুবাই নেওয়া হবে এবং সেখান
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৭ মে দেশের উদ্দেশে পাঠানো হবে এবং ৯ মে সকালে তা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। জানা গেছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে বৃষ্টির মরদেহ প্রথমে দুবাই নেওয়া হবে এবং সেখান থেকে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এর আগে, ফ্লোরিডার টাম্পায় স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য যে, গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর ফ্লোরিডার একটি ব্রিজের কাছ থেকে বৃষ্টির দেহাবশেষ উদ্ধার করা হয়। এই মেধাবী শিক্ষার্থীকে সম্মান জানাতে আগামী ৯ মে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ তাঁকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *