ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন এবং এর পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের বিশেষ নির্দেশনায় কুমিল্লা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ মে) কুমিল্লা সদরের গোলাবাড়ি এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির কঠোর টহল লক্ষ্য করা গেছে। বিজিবি সদস্যরা সীমান্তের বিস্তৃত এলাকা জুড়ে পাহারা দেওয়ার পাশাপাশি সন্দেহভাজন যানবাহন ও সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করছেন।

কুমিল্লা-১০ বিজিবি সূত্রে জানা গেছে, জেলার ১০৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে আদর্শ সদর ও চৌদ্দগ্রাম এলাকাকে অনুপ্রবেশের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনা করে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। নজরদারি বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি সম্ভাব্য অনুপ্রবেশের পথগুলো চিহ্নিত করে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ সীমান্তবাসীকেও সজাগ থাকার পরামর্শ দিয়েছে বিজিবি।
Channel July 36 

Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *