দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। বুধবার (৬ মে) দুপুরে তিনটি ভারতীয় ট্রাকে করে এই বিস্ফোরকের চালানটি বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরু ভিত্তিক প্রতিষ্ঠান ‘কেলটেক এনার্জিস
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। বুধবার (৬ মে) দুপুরে তিনটি ভারতীয় ট্রাকে করে এই বিস্ফোরকের চালানটি বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরু ভিত্তিক প্রতিষ্ঠান ‘কেলটেক এনার্জিস লিমিটেড’ থেকে এই বিস্ফোরকগুলো আনা হয়।
পণ্যটি উচ্চমাত্রার দাহ্য ও সংবেদনশীল হওয়ায় বন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বর্তমানে এগুলো বন্দরের নির্ধারিত নিরাপদ শেডে রাখা হয়েছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, আগামী শুক্রবার (৮ মে) পুলিশি প্রহরার মধ্য দিয়ে এই বিস্ফোরকগুলো দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির এক্সপ্লোসিভ ম্যাগাজিনে পাঠানো হবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *