লেবাননে চলমান সংঘাতের বলি হওয়া ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দিপালী আক্তারের (১৬) শেষ যাত্রা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ১০টায় উপজেলার চর শালেপুর মুন্সির চর বাজারের ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মোল্লার ডাংগি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পারিবারিক ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, চরভদ্রাসন উপজেলার চর শালেপুর গ্রামের মুকা
লেবাননে চলমান সংঘাতের বলি হওয়া ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দিপালী আক্তারের (১৬) শেষ যাত্রা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ১০টায় উপজেলার চর শালেপুর মুন্সির চর বাজারের ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মোল্লার ডাংগি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
পারিবারিক ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, চরভদ্রাসন উপজেলার চর শালেপুর গ্রামের মুকা শেখের মেয়ে দিপালী জীবিকার সন্ধানে লেবানন গিয়েছিলেন। গত ৮ এপ্রিল লেবাননে ইসরায়েলি বোমা বিস্ফোরণে তিনি প্রাণ হারান। দীর্ঘ এক মাস আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে গত বৃহস্পতিবার (৭ মে) রাতে তাঁর মরদেহ ঢাকা বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে শুক্রবার সকালে মরদেহ তাঁর নিজ গ্রাম ফরিদপুরে আনা হলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন জানান, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের বিশেষ তত্ত্বাবধানে দ্রুততম সময়ে দিপালীর মরদেহ দেশে আনা হয়েছে। তিনি আরও নিশ্চিত করেন যে, পরবর্তীতে এই ক্ষতিগ্রস্ত পরিবারের যেকোনো প্রয়োজনে সরকার ও প্রশাসন তাঁদের পাশে থাকবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *