728 x 90

২০২৬ উত্তর আমেরিকা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রকাশিত হয়েছে অফিশিয়াল থিম সং ‘দাই দাই’-এর টিজার। ল্যাটিন পপ কুইন শাকিরার সাথে এতে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান তারকা বার্না বয়।

২০২৬ উত্তর আমেরিকা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রকাশিত হয়েছে অফিশিয়াল থিম সং ‘দাই দাই’-এর টিজার। ল্যাটিন পপ কুইন শাকিরার সাথে এতে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান তারকা বার্না বয়।

 ফুটবল বিশ্বকাপের ইতিহাসের অন্যতম জনপ্রিয় নাম শাকিরা আবারও ফিরছেন ফুটবলের মহাযজ্ঞে। বৃহস্পতিবার (৭ মে) ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা ২০২৬ বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’-এর একটি জমকালো টিজার প্রকাশ করেছেন তিনি। এবারের গানে শাকিরার সঙ্গী হয়েছেন আফ্রো-বিট সেনসেশন বার্না বয়। টিজারে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার পতাকার রঙের পাশাপাশি ২০০৬, ২০১০ এবং ২০১৪

 ফুটবল বিশ্বকাপের ইতিহাসের অন্যতম জনপ্রিয় নাম শাকিরা আবারও ফিরছেন ফুটবলের মহাযজ্ঞে। বৃহস্পতিবার (৭ মে) ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা ২০২৬ বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’-এর একটি জমকালো টিজার প্রকাশ করেছেন তিনি। এবারের গানে শাকিরার সঙ্গী হয়েছেন আফ্রো-বিট সেনসেশন বার্না বয়। টিজারে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার পতাকার রঙের পাশাপাশি ২০০৬, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপের ম্যাচ বলগুলো প্রদর্শনের মাধ্যমে শাকিরার পুরনো স্মৃতিগুলোকে সম্মান জানানো হয়েছে।

ল্যাটিন মেলোডি এবং আফ্রো-বিটের ফিউশনে তৈরি এই গানটি আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে। ২০০৬ সালে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০-এ ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪-তে ‘লা লা লা’ গানের মাধ্যমে বিশ্ব মাতানো এই পপ সম্রাজ্ঞীর প্রত্যাবর্তন ফুটবল ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories