728 x 90

বর্তমানে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী।

বর্তমানে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আসন্ন পুনর্গঠনকে কেন্দ্র করে নতুন নেতৃত্বের বিষয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রধান দুই অঙ্গ সংগঠন—স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংগঠন দুটিতে গতি ফেরাতে এবং রাজপথের আন্দোলনকে বেগবান করতে নতুন নেতৃত্ব আনার উদ্যোগ নিয়েছে দলের হাইকমান্ড। এই পুনর্গঠন

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আসন্ন পুনর্গঠনকে কেন্দ্র করে নতুন নেতৃত্বের বিষয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রধান দুই অঙ্গ সংগঠন—স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংগঠন দুটিতে গতি ফেরাতে এবং রাজপথের আন্দোলনকে বেগবান করতে নতুন নেতৃত্ব আনার উদ্যোগ নিয়েছে দলের হাইকমান্ড। এই পুনর্গঠন ঘিরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও বড় ধরনের প্রত্যাশা।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদের জন্য যোগ্য ও ত্যাগী নেতাদের আমলনামা যাচাই-বাছাই করা হচ্ছে। এক্ষেত্রে বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলীর নাম সবচেয়ে জোরালোভাবে আলোচনায় এসেছে। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতে, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে ইয়াসিন আলীর সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতা তাকে নেতৃত্বের দৌড়ে এগিয়ে রেখেছে। খুব শীঘ্রই এই নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories