728 x 90

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যপাল আর. এন. রবি তাঁকে শপথ বাক্য পাঠ করান। এই শপথ গ্রহণের মাধ্যমে ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় ২০৭টি আসন জয় করে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটালো বিজেপি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যপাল আর. এন. রবি তাঁকে শপথ বাক্য পাঠ করান। এই শপথ গ্রহণের মাধ্যমে ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় ২০৭টি আসন জয় করে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটালো বিজেপি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থেকে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান এবং শপথ মঞ্চে উঠে রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শুভেন্দু অধিকারীর পাশাপাশি নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। এই জমকালো অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনসহ দেশের ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories