728 x 90

ইরানকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা; চীন ও হংকংয়ের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা; চীন ও হংকংয়ের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের অস্ত্র ও ড্রোন কর্মসূচিতে সহায়তার অভিযোগে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৮ মে) মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞার তালিকায় থাকা এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানকে শাহেদ ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয় কাঁচামাল ও প্রযুক্তি সংগ্রহে সরাসরি সহায়তা করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় চীন ও হংকংভিত্তিক

ইরানের অস্ত্র ও ড্রোন কর্মসূচিতে সহায়তার অভিযোগে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৮ মে) মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞার তালিকায় থাকা এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানকে শাহেদ ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয় কাঁচামাল ও প্রযুক্তি সংগ্রহে সরাসরি সহায়তা করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় চীন ও হংকংভিত্তিক বেশ কয়েকটি প্রতিষ্ঠানও রয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইরানের সামরিক শিল্পখাতের বিরুদ্ধে এই অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে যাতে দেশটি নতুন করে তাদের অস্ত্র উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করতে না পারে। নিরাপত্তা বিশ্লেষক ব্রেট এরিকসনের মতে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের সাম্প্রতিক হুমকি মোকাবিলা করাই এই পদক্ষেপের অন্যতম প্রধান লক্ষ্য। একইসঙ্গে অবৈধ ইরানি বাণিজ্যে জড়িত বিদেশি ব্যাংক ও চীনের স্বাধীন তেল শোধনাগারগুলোর ওপরও নজরদারি বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের প্রাক্কালে নেওয়া এই পদক্ষেপটি আন্তর্জাতিক অঙ্গনে বেশ গুরুত্ব বহন করছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories