728 x 90

অভিনেতা থেকে মুখ্যমন্ত্রীর আসনে থালাপতি বিজয়

অভিনেতা থেকে মুখ্যমন্ত্রীর আসনে থালাপতি বিজয়

ভোটের ফলাফল ঘোষণার পঞ্চম দিনের মাথায় এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা চন্দ্রশেখর জোসেফ বিজয়, যিনি ভক্তদের কাছে ‘থালাপতি বিজয়’ নামে পরিচিত। আজ রবিবার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে তিনি শপথ গ্রহণ করেন। গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাঁকে তামিল ভাষায়

ভোটের ফলাফল ঘোষণার পঞ্চম দিনের মাথায় এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা চন্দ্রশেখর জোসেফ বিজয়, যিনি ভক্তদের কাছে ‘থালাপতি বিজয়’ নামে পরিচিত। আজ রবিবার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে তিনি শপথ গ্রহণ করেন। গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাঁকে তামিল ভাষায় শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিজয়ের নতুন মন্ত্রিসভায় এন আনন্দ, আধব অর্জুন এবং সেলভি এস কীর্তনাসহ মোট ৯ জন মন্ত্রী শপথ নিয়েছেন। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজগাম’ (টিভিকে) ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। পরবর্তীতে কংগ্রেস, ভিসিকে এবং বামপন্থী দলগুলোর সমর্থনে মোট ১২০ জন বিধায়কের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে সরকার গঠন করেন এই সুপারস্টার। রুপালি পর্দার নায়ক থেকে বাস্তবের জননেতা হওয়ার এই যাত্রাকে তামিল রাজনীতির এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories