আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬ এর উন্মাদনা ছড়িয়ে দিতে এবার ভিন্নধর্মী এক আয়োজন করেছে ফিফা। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া এই আসরে পৃথক তিনটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যেখানে বিশ্বখ্যাত তারকা কেটি পেরি, লিসা ও নোরা ফাতেহির পাশাপাশি পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। ফিফার তথ্য অনুযায়ী, ১২ জুন কানাডার টরন্টোতে
আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬ এর উন্মাদনা ছড়িয়ে দিতে এবার ভিন্নধর্মী এক আয়োজন করেছে ফিফা। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া এই আসরে পৃথক তিনটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যেখানে বিশ্বখ্যাত তারকা কেটি পেরি, লিসা ও নোরা ফাতেহির পাশাপাশি পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।
ফিফার তথ্য অনুযায়ী, ১২ জুন কানাডার টরন্টোতে বিএমও ফিল্ডে স্বাগতিক কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের আগে ডিজে সঞ্জয় মঞ্চ মাতাবেন। তাঁর সাথে পারফর্ম করবেন কানাডিয়ান তারকা মাইকেল বুবলে এবং বলিউড সেনসেশন নোরা ফাতেহি। অন্যদিকে, মেক্সিকো সিটিতে জে বালভিন এবং লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে কেটি পেরি ও ব্ল্যাকপিঙ্ক খ্যাত লিসা দ্যুতি ছড়াবেন। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, এই অনুষ্ঠানগুলো সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে এক বৈশ্বিক উদযাপনের সূচনা করবে। উল্লেখ্য, এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং-এ থাকছেন শাকিরা ও নাইজেরিয়ান গায়ক বার্না বয়।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *