বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপহরণের পর গুম এবং ক্রসফায়ারের নামে ২ হাজার ২৭৬ জনকে হত্যার অভিযোগ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনরায় আবেদন করেছে দলটি। আজ সোমবার (১১ মে) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ দাখিল করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন ও মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। অভিযোগে
বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপহরণের পর গুম এবং ক্রসফায়ারের নামে ২ হাজার ২৭৬ জনকে হত্যার অভিযোগ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনরায় আবেদন করেছে দলটি। আজ সোমবার (১১ মে) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ দাখিল করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন ও মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি নেতা ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মীকে পরিকল্পিতভাবে গুম ও হত্যা করা হয়েছে। এর আগে ২০২৫ সালের ৯ জানুয়ারি একই বিষয়ে অভিযোগ দাখিল করা হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় দলটি পুনরায় এই আইনি পদক্ষেপ নিল। এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করা হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন খান জানান, গুম হওয়া পরিবারগুলোর বিচার নিশ্চিত করতেই তাঁরা বারবার ট্রাইব্যুনালের দ্বারস্থ হচ্ছেন। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, নতুন করে দাখিল করা এই অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *