অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই একগুচ্ছ ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার (১১ মে) অনুষ্ঠিত এই বৈঠকে জানানো হয়, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় কাঁটাতার বসানোর জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর করবে রাজ্য সরকার। অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষায়
অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই একগুচ্ছ ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার (১১ মে) অনুষ্ঠিত এই বৈঠকে জানানো হয়, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় কাঁটাতার বসানোর জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর করবে রাজ্য সরকার। অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষায় এটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মোট ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। যার মধ্যে রয়েছে সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর বৃদ্ধি করা। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, রাজ্যে চলমান কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। এছাড়া প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে রাজ্য প্রশাসনের আইএএস কর্মকর্তাদের কেন্দ্রীয় প্রশিক্ষণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা এবং বিতর্কিত দীর্ঘসূত্রতা কাটিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এ পশ্চিমবঙ্গকে যুক্ত করার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে রাজ্যে ভারতীয় দণ্ডবিধির নতুন কাঠামো ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (বিএনএস) কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় বাড়িয়ে রাজ্যের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করাই এই নতুন সরকারের প্রধান লক্ষ্য।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *