অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে এই প্রস্তাবকে অনেকটা ‘আত্মসমর্পণের’ শামিল বলে অভিহিত করা হয়েছে। ইরানের দাবি, স্থায়ী শান্তির জন্য অবশ্যই যুদ্ধের কারণে হওয়া ক্ষতিপূরণ প্রদান, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা, সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং
অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে এই প্রস্তাবকে অনেকটা ‘আত্মসমর্পণের’ শামিল বলে অভিহিত করা হয়েছে। ইরানের দাবি, স্থায়ী শান্তির জন্য অবশ্যই যুদ্ধের কারণে হওয়া ক্ষতিপূরণ প্রদান, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা, সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা ইরানি সম্পদ ফিরিয়ে দিতে হবে।
আজ সোমবার (১১ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাবের বিপরীতে ইরানের প্রতিক্রিয়া ছিল ‘দায়িত্বশীল ও উদার’। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কোনো বিশেষ ছাড় চায় না, বরং চায় সমুদ্রপথে ইরানি জাহাজের ওপর আক্রমণ বন্ধ হোক। বাঘেই আরও নিশ্চিত করেছেন যে, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং কাতারও এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান প্রয়োজনে লড়াই করতে যেমন প্রস্তুত, তেমনি কূটনীতির সুযোগ থাকলেও তা গ্রহণ করবে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে, যা বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে থমকে আছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *