728 x 90

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে শেহরীন আমিন মোনামীর পদত্যাগ

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে শেহরীন আমিন মোনামীর পদত্যাগ

অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন শেহরীন আমিন মোনামী। আজ সোমবার (১১ মে) বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করার পর তাঁর টিমের সদস্য হিসেবে মোনামীও পদত্যাগপত্র জমা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে শেহরীন আমিন

অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন শেহরীন আমিন মোনামী। আজ সোমবার (১১ মে) বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করার পর তাঁর টিমের সদস্য হিসেবে মোনামীও পদত্যাগপত্র জমা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে শেহরীন আমিন মোনামী তাঁর দায়িত্ব পালনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি লিখেন, শিক্ষকতা পেশায় প্রশাসনিক দায়িত্ব পালনের ইচ্ছা না থাকলেও ‘নতুন বাংলাদেশের’ স্বপ্ন এবং নিজ প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থেকে তিনি এই দায়িত্ব নিয়েছিলেন। সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তাঁর কাছ থেকে প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরা এবং আত্মসম্মান সমুন্নত রাখার শিক্ষা পেয়েছেন। জুলাই বিপ্লব ও পরবর্তী সময়ের চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলা করাকে তিনি এক ‘অভাবনীয় অভিজ্ঞতা’ হিসেবে অভিহিত করেন। নতুন প্রক্টর ও তাঁর টিমকে অভিনন্দন জানিয়ে তিনি ঢাবির সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories