অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬ মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো জবাবকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার (১১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প তাঁর অসন্তোষ প্রকাশ করে বলেন, “আমি
অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো জবাবকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার (১১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প তাঁর অসন্তোষ প্রকাশ করে বলেন, “আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের প্রতিক্রিয়া পড়েছি। এটা আমার পছন্দ হয়নি—একেবারেই অগ্রহণযোগ্য!” তবে পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো ইরানের ওই জবাবে ঠিক কী লেখা ছিল, তার বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি হোয়াইট হাউস। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরান তাদের জবাবে লেবানন পরিস্থিতি ও হরমুজ প্রণালির নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেছে। তবে সমুদ্রপথটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কোনো সুনির্দিষ্ট ইঙ্গিত দেয়নি তারা। এছাড়া পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ প্রত্যাহারের দাবিও পুনর্ব্যক্ত করেছে ইরান। বিশ্লেষকদের মতে, দুই দেশের এই বিপরীতমুখী অবস্থানে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ আরও দীর্ঘায়িত হতে পারে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *