728 x 90

আগামী এক বছর স্বর্ণ কিনবেন না: ইরান যুদ্ধের জেরে ভারতীয়দের সাশ্রয়ী হওয়ার পরামর্শ মোদির

আগামী এক বছর স্বর্ণ কিনবেন না: ইরান যুদ্ধের জেরে ভারতীয়দের সাশ্রয়ী হওয়ার পরামর্শ মোদির

অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে সৃষ্ট বিশ্ব অর্থনৈতিক চাপ মোকাবিলায় ভারতীয় নাগরিকদের আগামী এক বছর স্বর্ণ না কেনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার (১১ মে) নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে এক ভাষণে তিনি এই আহ্বান জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী মোদি বলেন, যুদ্ধের

অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে সৃষ্ট বিশ্ব অর্থনৈতিক চাপ মোকাবিলায় ভারতীয় নাগরিকদের আগামী এক বছর স্বর্ণ না কেনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার (১১ মে) নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে এক ভাষণে তিনি এই আহ্বান জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী মোদি বলেন, যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দামের অস্থিরতা এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় ভারতের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। উল্লেখ্য, ভারতের প্রায় ৯০ শতাংশ এলএনজি আমদানি এই পথ দিয়েই সম্পন্ন হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তিনি আবারও ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘর থেকে কাজ করার ব্যবস্থা চালুর কথা বলেছেন। পাশাপাশি অপ্রয়োজনীয় বিলাসিতা ও খরচ কমানোর আহ্বান জানিয়েছেন তিনি। খাদ্য খাতে সাশ্রয়ের অংশ হিসেবে ভোজ্যতেলের ব্যবহার কমাতে এবং কৃষকদের আমদানিকৃত রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। বিশ্লেষকদের মতে, প্রতিবেশী দেশের এই সতর্ক অবস্থান বৈশ্বিক মন্দারই ইঙ্গিত দিচ্ছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories