728 x 90

ভারতীয় পররাষ্ট্র সচিবের সাথে দেখা করবেন না বালেন শাহ; স্থগিত হলো বিক্রম মিশ্রির নেপাল সফর

ভারতীয় পররাষ্ট্র সচিবের সাথে দেখা করবেন না বালেন শাহ; স্থগিত হলো বিক্রম মিশ্রির নেপাল সফর

অনলাইন ডেস্ক | ১২ মে ২০২৬ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে দেখা করতে অনীহা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, মন্ত্রী পদের নিচে পদমর্যাদার কারও সাথে তিনি আনুষ্ঠানিক বৈঠকে বসতে আগ্রহী নন। প্রধানমন্ত্রীর এই অনড় অবস্থানের প্রেক্ষিতে বিক্রম মিশ্রির পূর্বনির্ধারিত কাঠমান্ডু সফর আপাতত স্থগিত করা হয়েছে। সোমবার (১১ মে)

অনলাইন ডেস্ক | ১২ মে ২০২৬

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে দেখা করতে অনীহা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, মন্ত্রী পদের নিচে পদমর্যাদার কারও সাথে তিনি আনুষ্ঠানিক বৈঠকে বসতে আগ্রহী নন। প্রধানমন্ত্রীর এই অনড় অবস্থানের প্রেক্ষিতে বিক্রম মিশ্রির পূর্বনির্ধারিত কাঠমান্ডু সফর আপাতত স্থগিত করা হয়েছে।

সোমবার (১১ মে) দুই দিনের সফরে নেপালের নতুন সরকারের অগ্রাধিকার বুঝতে বিক্রম মিশ্রির কাঠমান্ডু যাওয়ার কথা ছিল। তবে রবিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, পররাষ্ট্র সচিবের অন্য ব্যস্ততার কারণে এই সফর স্থগিত করা হয়েছে, যদিও কোনো সুনির্দিষ্ট কারণ সেখানে উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, নেপালের রাজনীতিতে বালেন শাহের এই কঠোর অবস্থান এবারই প্রথম নয়। এর আগেও তিনি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পাল কাপুরের সাথে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বালেন শাহের এমন ‘প্রটোকল-কেন্দ্রিক’ কঠোর কূটনীতি ভারতের সাথে নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন কোনো মেরুকরণ তৈরি করে কি না, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories