অনলাইন ডেস্ক | ১২ মে ২০২৬ ভারতের তামিলনাড়ুর ক্ষমতায় এসেই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী থালাপতি জোসেফ বিজয়। রাজ্যের মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি রাষ্ট্র পরিচালিত মদের দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ অথবা অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (১২ মে) সকালে এক সরকারি বিবৃতিতে এই
অনলাইন ডেস্ক | ১২ মে ২০২৬
ভারতের তামিলনাড়ুর ক্ষমতায় এসেই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী থালাপতি জোসেফ বিজয়। রাজ্যের মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি রাষ্ট্র পরিচালিত মদের দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ অথবা অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (১২ মে) সকালে এক সরকারি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টিএএসএমএসি) বর্তমানে রাজ্যে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান পরিচালনা করে। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের সন্নিকটে অবস্থিত। মুখ্যমন্ত্রী বিজয় সাধারণ মানুষের নৈতিক অধিকার ও কল্যাণের কথা বিবেচনা করে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালে টিএএসএমএসি থেকে সরকারের আয় ছিল ৪৮ হাজার কোটি রুপিরও বেশি। বিপুল এই রাজস্ব ঘাটতির ঝুঁকি থাকা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ (টিভিকে) প্রধান। ক্ষমতা গ্রহণের পর এটিই বিজয়ের প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্ত, যা তামিলনাড়ুর রাজনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *