728 x 90

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি প্রবাসী নিহত, ঢাকার তীব্র নিন্দা

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি প্রবাসী নিহত, ঢাকার তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | ১২ মে ২০২৬ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গতকাল সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়েহর জেবদিন এলাকার একটি আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। এই মর্মান্তিক

আন্তর্জাতিক ডেস্ক | ১২ মে ২০২৬

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গতকাল সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়েহর জেবদিন এলাকার একটি আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়।

এই মর্মান্তিক ঘটনায় আজ মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা জানানো হয়েছে। একইসাথে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করছে। উল্লেখ্য যে, এর আগে গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দিপালী বেগম নামে আরও এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত হয়েছিলেন। এই অঞ্চলে চলমান সহিংসতা এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে সবাইকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories