আন্তর্জাতিক ডেস্ক | ১২ মে ২০২৬ চলমান সংঘাত নিরসনে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবে উল্লেখিত জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প নেই বলে সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। গতকাল সোমবার (১১ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা প্রদান করেন।
আন্তর্জাতিক ডেস্ক | ১২ মে ২০২৬
চলমান সংঘাত নিরসনে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবে উল্লেখিত জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প নেই বলে সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। গতকাল সোমবার (১১ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা প্রদান করেন।
গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি অন্য কোনো পন্থা অবলম্বন করে তবে তা সম্পূর্ণ নিষ্ফল হবে এবং এর ফলে তারা একের পর এক ব্যর্থতার সম্মুখীন হবে। তিনি আরও উল্লেখ করেন যে, ওয়াশিংটন যত বেশি সময়ক্ষেপণ করবে, তাদের তত বেশি মূল্য দিতে হবে।
ইরানের এই শীর্ষ নেতা স্পষ্ট করেছেন যে, যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শত্রুদের ভুল কৌশল কেবল তাদের জন্য বিপর্যয় ডেকে আনবে বলেও তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান বনাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর বর্তমানে গত ৮ এপ্রিল থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। তবে লেবানন সীমান্তসহ বিভিন্ন স্থানে উত্তেজনা থাকায় গালিবাফের এই মন্তব্য নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *