আন্তর্জাতিক ডেস্ক | ১২ মে ২০২৬ ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে সংযুক্ত আরব আমিরাতের গোপন সম্পৃক্ততার দাবি করেছে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছিল আমিরাত। যদিও আবুধাবি বা পেন্টাগন—কোনো পক্ষই
আন্তর্জাতিক ডেস্ক | ১২ মে ২০২৬
ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে সংযুক্ত আরব আমিরাতের গোপন সম্পৃক্ততার দাবি করেছে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছিল আমিরাত। যদিও আবুধাবি বা পেন্টাগন—কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই হামলার কথা স্বীকার করেনি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই হামলার সময়কাল ছিল ঠিক তখনই, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছিলেন। তবে হামলাটি যুদ্ধবিরতির ঠিক আগে না পরে হয়েছিল, তা এখনো অস্পষ্ট। উল্লেখ্য যে, ওই সময় ইরান তাদের একটি স্থাপনায় অজ্ঞাত শত্রুপক্ষের হামলার কথা জানিয়েছিল এবং এর প্রতিক্রিয়ায় আমিরাত ও কুয়েত লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, এই সংঘাতের সময় ইরান তাদের লক্ষ্য করে প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২০০-র বেশি ড্রোন নিক্ষেপ করেছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানি হামলার সবচেয়ে বড় শিকারে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। উপসাগরীয় অন্য দেশগুলো সরাসরি যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানালেও আমিরাতের এই গোপন সাহসী পদক্ষেপকে ওয়াশিংটন ইতিবাচকভাবে দেখেছিল বলে ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *